বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শফিকুল ইসলাম ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ফিরোজ খাঁন’র মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল সম্পন্ন


Sylheter samachar24 প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন /
বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শফিকুল ইসলাম ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ফিরোজ খাঁন’র মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল সম্পন্ন

দিরাইয়ে অনুষ্ঠিত হলো, দিরাই এর বিশিষ্ট ব্যবসায়ী ও পেট্রোল পাম্পের মালিক, জনাব শফিকুল ইসলাম শফিক ও দিরাই এর সামাজিক ব্যক্তিত্ব,জনাব ফিরোজ খান সাহেবের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল।

নিজস্ব প্রতিবেদকঃ-

গত ৮ই আগষ্ট শনিবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় দিরাই থানা রোডের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে, দিরাই সুশীল সমাজ এর ব্যানারে এক স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই এর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয়, জনাব আলতাব উদ্দিন মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জনাব মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, অ্যাডভোকেট জনাব সোহেল আহমেদ (ছইল মিয়া),
দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জনাব রফিকুল ইসলাম তালুকদার, বারবার নির্বাচিত দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জালাল সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, জনাব ইনামুল করিম চৌধুরী,
সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, চিত্রশিল্পী, আমিনুল ইসলাম আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আমিরুল ইসলাম, আলী হায়দর তালুকদার, মুকুল হাজী, রণধীর চক্রবর্তী, প্রমূখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা কুতুব উদ্দিন শায়খে রাজাপুরী।