
জনাব তারেক রহমান আপনার দলের নির্যাতিত নেতা কর্মীকে ভালবেসে থাকলে জুলাই সনদ বাস্তবায়ন করুন———-
শেখ গোলাপ মিয়া
মোহাম্মদ হারুন মিয়া,যুক্তরাজ্যঃ-
জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা গ্রীস শাখা নতুন কমিটির উদ্যোগে গত ২-৮-২০২৬ গ্রীসের রাজধানী এথেন্সের ওমানিয়া মিষ্টিমুখ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক জাগপা গ্রীস শাখা সভাপতি শেখ গোলাপ মিয়া ।
জাগপা গ্রীস শাখা সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিয়া পরিচালনায় বক্তব্য রাখেন আল সোহাগ আব্দুল বাছিত মো এহিয়া মোঃ সুমন আহমেদ প্রমূখ
প্রধান অতিথির শেখ গোলাপ মিয়া বলেন আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই কিন্তু বিএনপির জন্য করতে পারি নাই জনাব তারেক রহমানের কাছে জানতে চাই যদি আপনি বেগম জিয়াকে ভালোবাসেন বিএনপির কর্মীদেরকে ভালবাসেন তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করুন।
বিগত ১৭ বছরের কি অত্যাচারের শিকার হয়েছে বিএনপি কর্মীরা জানে হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে জুলাই সনদ বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি ।
পরিশেষে উপস্হিত নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয় ।
আপনার মতামত লিখুন :