
সঙ্গ ছাড়া,
কবি —মজুমদার চৌধুরী।
বর্তমানে মানুষের সঙ্গ ছাড়া,ভালো লাগে আমের শাখায়,
আফ্রিকার গন্ডার, নেকড়ে,হায়েনা বসে আছে রাস্তার কোনায়।
কাক,চড়ুই বারান্দায় শালিকের ঝাঁক,
মল পরিতৃপ্ত নোংরা কুকুর আর বাগানে ডাহুকের ডাক।
আমরা মানুষ বড় অদ্ভুত শ্রেষ্ঠ জাতি,
আটার হাজার মাখলুকাতের মধ্যে ভিন্ন প্রজাতি।
মানুষ সম্পর্কে মন্তব্য করতে চাই না,শুধু ভাবী,
কী করে জমলো এত আবর্জনা সবাই এতো অস্বভাবী।
এতো কুৎসিত কী করে হলো এই জন্তুগুলো,
প্রত্যেকের মূখে শুনতে পাই হিংসার বানী গুলো।
প্রত্যেকই আগ্নেয়াস্ত্র, প্রত্যেকেরই একেকটি মতবাদ,
গ্রীবা চেপে উপভোগ করতে চায় জীবনের মনোরম স্বাদ।
মানুষের সঙ্গ ছাড়া খুব ভালো, আজও বেঁচে আছি,
পথে ঘাটে কুকুর দেখে মুগ্ধ হই, বাগানে দেখি উড়ে মৌমাছি।
আপনার মতামত লিখুন :