স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুগান্তকারী জুলাই বিপ্লব দেশে নতুন ইতিহাস সৃষ্টি করে শহীদদের আত্মত্যাগ ও আপামর জনতার স্বতঃস্ফূর্ত এই আন্দোলন গোটা জাতিকে স্বপ্ন দেখিয়েছে——-অধ্যাপক আব্দুল কাদের সালেহ।

Sylheter samachar24 প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন /
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুগান্তকারী জুলাই বিপ্লব দেশে নতুন ইতিহাস সৃষ্টি করে শহীদদের আত্মত্যাগ ও আপামর জনতার স্বতঃস্ফূর্ত এই আন্দোলন গোটা জাতিকে স্বপ্ন দেখিয়েছে——-অধ্যাপক আব্দুল কাদের সালেহ।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষ উপলক্ষে খেলাফত মজলিস লাফবরা শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুগান্তকারী জুলাই বিপ্লব দেশে নতুন ইতিহাস সৃষ্টি করে শহীদদের আত্মত্যাগ ও আপামর জনতার স্বতঃস্ফূর্ত এই আন্দোলন গোটা জাতিকে স্বপ্ন দেখিয়েছে——-অধ্যাপক আব্দুল কাদের সালেহ।

শহীদদের রুহের মাগফেরাত, আহতের সুস্থ্যতা কামনাও জুলাই বিপ্ললবের আকাঙ্খাকে বাস্তবায়নের নিমিত্তে খেলাফত মজলিস নর্থের তত্ত্বাবধানে লাফবরা শাখা গতকাল ৩ আগস্ট, রোজ সোমবার, আল মানার একাডেমিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শাখা সভাপতি-মাওলানা হাফিজ বজলুর রহমানের সভাপতিত্বে, খেলাফত নর্থের সেক্রেটারি- মাওলানা এনামুল হাসান সাবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির- অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ।

জুলাই বিপ্লব বাংলাদেশকে পুর্ণ স্বাধীনতা এনে দিয়েছে উল্লেখ করে প্রধান অতিথি প্রফেসর সালেহ বলেন: এই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতিশ্রুতি, ত্যাগ, আত্মবিশ্বাস, দেশকে যেকোনো অশুভ শক্তি থেকে রক্ষার জন্য স্পষ্ট বার্তা। তাদের অবদানকে খাটো করে গতানুগতিক ধারায় দেশ পরিচালনা করা এবং জুলাই সনদ ও আকাঙ্খাকে উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা বিপ্লবের চেতনায় চরম আঘাত। এর মাশুল যেকোনো সময় দিতে হবে।

অন্যান্য বক্তারা উল্লেখ করেন যে, জুলাই আন্দোলন ও বিপ্লব শুধু দেশ থেকেই পরিচালিত হয় নি। প্রবাস থেকে সাংগঠনিক সহযোগিতা ও আন্দোলনকে জিইয়ে রেখে বিগত ১৭ বছর যারা প্রবাসে জনমত তৈরি করেছেন, তাদের অন্যতম ব্যাক্তি- প্রফেসর আব্দুল।কাদের সালেহ। খেলাফত মজলিস যুগপৎ আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং নব্য যেকোনো ফ্যাসিস্টদের রুখে দিতে দেশবাসীর কল্যাণে সর্বদা প্রস্তুত।

মাওলানা ইউসুফ বিন আকিল’র তেলাওয়াতে কোরানের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুক্ত রাজ্য নর্থের সভাপতি- মুফতি তাজুল ইসলাম, প্রফেসর এনামুল হক, নর্থের সহ সেক্রেটারী মাওলানা আ.ফ.ম শুয়াইব, লন্ডন মহানগরী সহ সেক্রেটারী মাওলানা দিলওয়ার হুসাইন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-লাফভরা শাখার সেক্রেটারী মুহাম্মদ বকর মিয়া দবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজীজুর রহমান সুমন।

উপস্থিত ছিলেন- হাজী জাফর আলী, শেখ আব্দুল আউয়াল, হাজী মুহিবুর রহমান। প্রমুখ।