
দিরাইয়ে বালু ব্যবসায়ী কওসরের দাপটে চরম ভোগান্তি,গ্রামীণ রাস্তা ও মূল সেতু দখল করে বালুর ড্রাম্প,জন দুর্ভোগ, কুটির জোর কোথায় ?
দিরাই প্রতিনিধিঃ-
স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ী কওসরের খামখেয়ালি ও বেপরোয়া দাপটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারী ও এলাকাবাসী।
গ্রামীণ জনপদের সুনামগঞ্জের দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়ন নাচনী হইতে আকিলশাহ বাজার চলাচলের একমাত্র পাকা সড়কটি দখল করে এবং খোদ মূল ব্রিজের ওপরেই বালুর বিশাল ড্রাম্প (স্তূপ) বানিয়ে রাখায় যোগাযোগ ব্যবস্থা এখন প্রায় ধসে পড়ার উপক্রম হয়েছে।
ব্রিজের ওপর বালুর স্তুপ এলাকার যোগাযোগের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মূল ব্রিজের ওপরেই বালু ফেলে স্তূপ করে রাখা হয়েছে বলে দেখা যায়।
এর ফলে যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া ভারী যানবাহনের চাপে ব্রিজের কাঠামোগত ক্ষতি সাধিত হচ্ছে।
রাস্তার ব্রীজের উপর বড় অংশজুড়ে বালু টেক করে থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই বালু কাদা হয়ে পিচ্ছিল হয়ে পড়ে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বয়স্করা পড়েছেন চরম বিপাকে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কওসর কারও কোনো বাধা বা নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার জোরে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রতিবাদ করলে উল্টো নানা ধরনের হয়রানি ও দাঙ্গা হাঙ্গার ভয়ভীতি হুমকির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
হাতিয়া নাচনী এলাকাবাসীর দাবি
গ্রামীণ জনপদের এই দুর্ভোগ লাঘবে এবং
গুরুত্বপূর্ণ সেতু ও রাস্তা রক্ষায় অবিলম্বে ওই বালু ব্যবসায়ী কওসরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
নেওয়া হোক।
একইসঙ্গে দ্রুত ব্রিজের ওপর থেকে বালুর স্তূপ অপসারণ করে জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা
করেছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :