
বিশ্ববাসীর প্রতি আমন্ত্রণ
Bangla Eurovision 2027 Athens
প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা।
বাংলাদেশের অসংখ্য মানুষ জীবিকার সন্ধানে, উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে কিংবা স্বপ্ন পূরণের প্রত্যাশায় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন। আজ বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে প্রবাসী বাংলাদেশিদের পদচারণা নেই। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, প্রশাসন, সাংবাদিকতা, কৃষি এবং রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। বিশ্বের বিভিন্ন দেশে কাউন্সিলর থেকে শুরু করে পার্লামেন্ট সদস্য পর্যন্ত বাংলাদেশের গর্বিত সন্তানরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।
প্রবাসীদের এই ত্যাগ, সংগ্রাম ও সাফল্যের গল্পকে বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যে “Bangla Eurovision” একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক এবং ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। মা-বাবা, পরিবার ও প্রিয়জনকে ছেড়ে বিদেশ বিভুঁইয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রবাসীরা শুধু নিজেদের নয়, বাংলাদেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করেছেন। রেমিট্যান্সের মাধ্যমে দেশের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
https://www.facebook.com/share/p/1BRchZgL58/
তবুও বাস্তবতার মুখোমুখি হয়ে প্রবাসীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা ও সম্ভাবনাকে সামনে এনে Bangla Eurovision প্রবাসীদের জন্য একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।
Bangla Eurovision-এর প্রধান লক্ষ্যসমূহ:
উদ্দেশ্য ও কার্যপরিকল্পনা
১. বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।
২. ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন (Business Summit) আয়োজনের মাধ্যমে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা।
৩. আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, কর্মশালা ও জ্ঞান-বিনিময়মূলক কর্মসূচির আয়োজনের মাধ্যমে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পরিবেশ সৃষ্টি করা।
৪. ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা, যাতে প্রবাসীদের অর্থনৈতিক, সামাজিক ও মানবিক অবদান যথাযথভাবে বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরা যায়।
৫. বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কৃষি, শিল্প এবং অন্যান্য শ্রমবাজারে দক্ষ জনশক্তি বিনিময় ও কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি মহলের মধ্যে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা।
৬. বাংলাদেশে গ্রিসের দূতাবাস প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় দেশের নীতিনির্ধারক, কূটনৈতিক মহল এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ, সমন্বয় ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা।
৭. বিশ্বজুড়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশের অভ্যন্তরে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, আইন, চিকিৎসা, প্রকৌশল, নারী উদ্যোক্তা উন্নয়ন, মাতৃত্ব ও শিশুকল্যাণ, প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন, সামাজিক যোগাযোগমাধ্যম, মানবাধিকার, কৃষি, শ্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণী ও কৃতী ব্যক্তিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা।
Day Tour স্থল ও নৌপথে
https://www.face/share/v/18inCG2Ggs/
picnic corner :
https://www.facebook.com/share/r/1CyLoes2cf/
আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত “Bangla Eurovision 2026 Athens” অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে ছিল আন্তর্জাতিক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এবং দেশীয় খাবারের সমৃদ্ধ আয়োজন।
প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রাখার স্বার্থে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
আসুন, আমরা সবাই মিলে আরও বৃহৎ পরিসরে উদযাপন করি Bangla Eurovision 2027 Athens।
পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশের সকল শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক আমন্ত্রণ।
Bangla Eurovision 2027 Athens-এ সম্মানিত অতিথি হিসেবে আপনাদের উপস্থিতি আমাদের গৌরবান্বিত করবে।
বিনীত,
🌐 নিবন্ধনের জন্য নিচের লিংকে ক্লিক করুন:
registration now
https://www.banglaeurovision.gr/registration
🇬🇷 জনাব ইদ্রিস আলী আজিজ (গ্রীস)
সভাপতি
Bangla Eurovision 2027, Athens
🇬🇷 জনাব জহির ডাকুয়া (গ্রীস)
Organizer
Bangla Eurovision 2027, Athens
🇬🇧 মোঃ আব্দুল কাইয়ুম (যুক্তরাজ্য)
প্রকল্প পরিচালক
Bangla Eurovision 2027, Athens
🌍🏆 Bangla Eurovision 2027 Athens 🏆🌍
🇫🇮 ড. অলিতাছার উদ্দিন
Honorary Consular General of Finland
President, European Business Federation
Chief Patron, Bangla Eurovision
🇬🇧 জনাব ফয়সাল চৌধুরী
Former British Member of Parliament (MP)
Chief Advisor, Bangla Eurovision 2027 AIslam
🇬🇧 Jamirul Islam Shiraz
Advisor
Bangla Eurovision 2027
🇦🇪 Ms. Meherun Nessa Dipa
Chairman & Founder
Perfect Time Global & Rahmaniya Foundation
Ambassador
Bangla Eurovision 2027
🇺🇸 জনাব লিটন আহমেদ
President, America Bangladesh Chamber of Commerce & Industry
Chief Coordinator, Bangla Eurovision
🇺🇸 Muhammad Shahidullah
US Presidential Awardee & UN Peace Ambassador
Advisor, Bangla Eurovision
🇬🇧 Councillor Muhib Chowdhury
Chair, Standards Committee
London Borough of Barking and Dagenham Council, United Kingdom
Coordinator
Bangla Eurovision 2027
🇺🇸 🇺🇳 Muhammad Shahidullah 🇺🇳
US Presidential Awardee & UN Peace Ambassador
Advisor, Bangla Eurovision 2027
🇫🇮 জনাব কামরুল হাসান জনি
Advisor, Bangla Eurovision
🇨🇭 মোহাম্মদ বাদল জিকো
Advisor, Bangla Eurovision
🇨🇦 MD Nazim Advisor Bangla Eurovision 2027
🇬🇧 Engr. Md. Harun-ur Rashid Director Europe Bangladesh Federation of Commerce and Industry (EBFCI) Advisor Bangla Eurovision 2027 Athens
🇬🇧 Mohammed IQBAL UK
advisor Bangla Eurovision
🇧🇩 Ms. Sharmin Islam
Ambassador Bangla Eurovision 2027
(in Bangladesh)
🇧🇩 Ln. Anwara Begum Nipa
Chairman
Women & Child Skill Development Foundation, Bangladesh
Director
Bangla Eurovision 2027 in Athens, Greece 🇬🇷
পবিত্র কোরআন তিলাওয়াত ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরিশেষে দোয়া, দরুদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরো কিছু বিস্তারীতে জানার জন্য অনুরোধ রইল
🇬🇷 🇧🇩
Mr. Jahir Dakua
Organizer & CEO, Bangla Eurovision 2027 – Athens, Greece
President, Immigration & International Affairs
Athens Chamber of Traders Men (E.E.A.)
📞 Contact: +30 6955544167
🌐
www.banglaeurovision.gr
🤝 আসুন, পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন আরও শক্তিশালী করি।
আপনার মতামত লিখুন :