
খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই চেতনা ধারণ করতে হবে _____ আব্দুল কাদির সালেহ
নিজস্ব প্রতিবেদকঃ-
খেলাফত মজলিস যুক্তরাজ্যে নর্থের নির্বাহী বৈঠকে প্রধান অতিথি হিসাবে সংগঠনের নায়েবে আমীর, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন- খেলাফত মজলিস দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সবসময় যে অগ্রণী ভূমিকা রাখে, সেই জায়গা থেকে দায়িত্বের ভার আরো বেড়ে যায়। দেশকে নিয়ে যেকোন ষড়যন্ত্রে খেলাফত মজলিস কখনোই আপোষ করে না।
গতকাল সোমবার শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জুলাই প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে দৃঢ়তার সহিত প্রফেসর সালেহ বলেন- যে জুলাই ফ্যাসিবাদের কবর দিয়েছে, যেই স্পিরিট নিয়ে ছাত্র ও সাধারণ জনতা লাল রক্তের বিনিময়ে দেশকে রক্ষা করেছে, সেই স্পিরিটকে অবহেলা করা দেশের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে না। জুলাই সবার, জুলাইকে অগ্রাধিকার দিয়ে সামনে আগাতে হবে।
স্হানীয় আস্টনস্হ দারুস সুন্নাহের হল রুমে আয়োজিত বৈঠকে বিগত ছয় মাসের রিপোর্ট পেশ পর্যালোচনা এবং শাখা সমূহের রিপোর্ট পর্যালোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ কবির আহমদ, মাওলানা অলিউর রহমান, মাওলানা আব্দুল মতিন, আলহাজ মুফিদুল গনী মাহতাব, আলহাজ্ব আব্দুল গণি, সহ সেক্রেটারি আ ফ ম শুয়াইব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, সদস্য আলহাজ খছরু খান, লাফভরা শাখা সভাপতি মাওলানা বজলুর রশিদ, সেক্রেটারি বকর মিয়া দবির, ব্রিস্টল শাখার সভাপতি ক্বারী আজীজুর রহমান, সেক্রেটারি সৈয়দ আহসান জামিল, কভেন্টরী শাখা সভাপতি মাওলানা মশহুদ আহমদ, মাওলানা আজীজুর রহমান সুমন, প্রমুখ।
আপনার মতামত লিখুন :