
জাগপা গ্রীস শাখা কমিটি ঘোষণা সভাপতি শেখ গোলাপ মিয়া সাধারণ সম্পাদক জহির উদ্দীন
নিজস্ব প্রতিবেদকঃ-
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর গ্রীস শাখা কমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ জুলাই (মঙ্গলবার) জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কমিটি অনুমোদন করেন।
শেখ গোলাপ মিয়াকে সভাপতি এবং মোঃ জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শানুর মিয়া, মোঃ মাশুক মিয়া ও মোঃ সিজিল মিয়া। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কবীর মিয়া এবং শেখ গোলজার মিয়া নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে আলমগীর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান ও মোঃ কাউসার মিয়া, প্রচার সম্পাদক আল সোহাগ, সহ-প্রচার সম্পাদক মোঃ মাসুক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ তকবুল মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোঃ রফিক মিয়া, অর্থ সম্পাদক এম ডি জামাল এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মোঃ শকবুল হোসেন দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও যুব সম্পাদক পদে মোঃ কাপ্তান মিয়া, সহ-যুব সম্পাদক ইয়াকুব আলী, ছাত্র সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ-ছাত্র সম্পাদক মোঃ মাসুম মিয়া, ধর্ম সম্পাদক কামরুল ইসলাম হাজারী, সহ-ধর্ম সম্পাদক মোঃ মুসা মিয়া, মহিলা সম্পাদিকা এলিনা বেগম, শ্রম সম্পাদক আব্দুল বাসিত, সহ-শ্রম সম্পাদক জুয়েল মিয়া, সমাজ সেবা সম্পাদক শেখ রাব্বি মিয়া, সহ-সমাজ সেবা সম্পাদক জিহান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মোঃ পলাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদাল মিয়া ও মোঃ রফুল মিয়া এবং প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ ফারুক মোল্লা মনোনীত হয়েছেন।
এই কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোঃ কম্পিউটার ইঞ্জিঃ লাবিব, মোঃ জসিম উদ্দিন, মোঃ জিলু মিয়া, মোঃ আসাদ মিয়া, সবুজ মিয়া, মোঃ এমদাদুল, রফিক খান, মোঃ সেফুল মিয়া, আলী আহমেদ এবং আল-আমিন। কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আকুল মিয়া।
আপনার মতামত লিখুন :