দিরাইয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন, জনজীবনে চরম দুর্ভোগ


Sylheter samachar24 প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন /
দিরাইয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন, জনজীবনে চরম দুর্ভোগ
  1. দিরাইয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন, জনজীবনে চরম দুর্ভোগ

দিরাই প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রতিদিন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘন ঘন লোডশেডিং এবং অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ পরিবারগুলো। রান্না, পানি সরবরাহ এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস চার্জ না থাকায় ব্যবহার করতে খুবই কষ্ট দায়ক হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে রাতের সময় পড়াশোনা করা কঠিন হয়ে পড়ছে, ফলে পরীক্ষার প্রস্তুতিতেও প্রভাব পড়ছে।
ব্যবসায়ী জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হচ্ছে। অনেক দোকানে ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
এদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইন মেরামত, রক্ষণাবেক্ষণ কাজ এবং লোড ব্যবস্থাপনার কারণে কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে স্থানীয়রা দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে গরমের এই সময়ে জনদুর্ভোগ কমে আসে।