
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ভলান্টিয়ার ও অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি কানাডার York University-এর শিক্ষার্থী।
বিশ্বকাপ উপলক্ষে কানাডার Toronto শহরে তিনি বিভিন্ন দেশের অতিথি, কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালন করছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ হাজারো স্বেচ্ছাসেবক বিশ্বমানের এই আয়োজন পরিচালনায় যুক্ত রয়েছেন।
ফাইজার এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি সুনামগঞ্জ, সিলেট অঞ্চল এবং সমগ্র বাংলাদেশের জন্য গর্বের এক উজ্জ্বল অধ্যায়। তাঁর সাফল্য নতুন প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার অনুপ্রেরণা জোগাবে।
আপনার মতামত লিখুন :