
সিলেটের সমাচার নির্বাহী সম্পাদক বিবাহ বন্ধনে আবদ্ধ
নিজস্ব প্রতিনিধিঃ-
প্রবাসী অধিকার কর্মী ও সিলেটের সমাচার টুয়েন্টি ফোর ডটকম এর নির্বাহী সম্পাদক সাংবাদিক সাব্বির আহমেদ খোকন এর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। গতকাল দিরাই পৌর শহরের বাগান বাড়ি কমিউনিটি সেন্টারে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আবিদা আক্তার ইভার সাথে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হোন গ্রীস প্রবাসী বিভিন্ন অধিকার আদায়ে প্রবাসের জনপ্রিয় প্রতিবাদী ব্যক্তিত্ব অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ সাব্বির আহমেদ খোকন।
দাম্পত্য জীবনে পদার্পণ উপলক্ষে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্তহয়েছেন তিনি।
নব দম্পতির এই পথচলায় পারস্পরিক শ্রদ্ধা-ভালোবাসার মধ্য দিয়ে তাদের দাম্পত্য জীবন দৃঢ় ও সুন্দর হোক এই প্রত্যাশা শুভানুধ্যায়ীদের।
নব বিবাহিত সাংবাদিক দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের কৃতি সন্তান সাব্বির আহমেদ খোকন সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন ভবিষ্যতেও তারা সুখ, শান্তি ও সমৃদ্ধির সঙ্গে জীবন অতিবাহিত করতে পারেন।
তার বিবাহ উপলক্ষে সিলেটের সমাচার টুয়েন্টি ফোর ডটকম এর সদস্যবৃন্দ, সহকর্মী সাংবাদিক, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদের দাম্পত্য জীবনের দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।
নব দম্পতির ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন অটুট থাকুক আজীবন।
আপনার মতামত লিখুন :