খেলাফত মজলিস বার্মিংহাম’র মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত


Sylheter samachar24 প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন /
খেলাফত মজলিস বার্মিংহাম’র মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

মোহাম্মদ হারুন মিয়া,যুক্তরাজ্যঃ-

গতকাল ৮ ই জুন, রোজ- সোমবার, নগরীর আস্টনস্থ দারুস সুন্নাহ হল রুমে মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আহমেদ হুসাইনের সঞ্চালনায় খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন- হাফিজ মনজুর আহমেদ।

আদর্শ ও প্রশিক্ষিত জনগোষ্ঠীই সংগঠনের প্রধান শক্তি হিসাবে উল্লেখ করে, প্রধান অতিথি, যুক্তরাজ্য নর্থের সভাপতি, দারুস সুন্নাহ একাডেমির পরিচালক, মুফতি তাজুল ইসলাম বলেন- আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক কাজের গতি আনয়নে প্রশিক্ষণ প্রয়োজন। সংগঠনের পরিধি বিস্তৃত করণ ও দাওয়াতে দ্বীনকে সবার দ্বোর গোড়ায় পৌঁছাতে কর্মীদের বলিষ্ঠ ভূমিকা একান্ত কাম্য। আর সেটা হবে খালিস লি ওয়াজহিল্লাহ!

বিষয় ভিত্তিক দারসুল কোরান পেশ করেন- সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুশ শাকুর।

এতে উপস্থিত ছিলেন-যুক্তরাজ্য নর্থের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ সুলতান মাহমুদ, বার্মিংহামের সহসভাপতি হাফেজ মাওলানা শাহেদ আহমদ, সহ সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান, অফিস সম্পাদক হাজী আব্দুস শহীদ, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম।

অন‍্যনান্নদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শাকির হুসাইন, হাজী হান্নান উল্লাহ, হাজী আইয়ুব মিয়া, ক্বারী আলী আমজাদ, হাজী ফারুক মিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, নজরুল ইসলাম, মুহাম্মদ সাইফুল্লাহ, হাজী আব্দুল সুবহান, হাজী নজরুল ইসলাম, মুহাম্মদ নুর মিয়া, হাজী মছব্বির আলী,মুহাম্মদ সায়েদ আলী, মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।