প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুরবান নগর ইউনিয়ন পরিষদ


Sylheter samachar24 প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন /
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুরবান নগর ইউনিয়ন পরিষদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুরবান নগর ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের স্থানীয় সংবাদ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ভিন্ন মত ও প্রতিবাদ জানিয়েছেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ। বৃহ¯পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় ‘ উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি সাজানো নাটক করে কয়েজন মিলে কুরবান নগর ইউনিয়নের সামনে কাকতালীয় ভাবে একটি মানবন্ধণের ডাক দেন। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে তাদের পূর্ব আক্রোশ থাকায় সাধারণ মানুষের কাছে চেয়ারম্যান ও মেম্বারদের হেয় প্রতিপন্ন করার লক্ষে কয়েকজন সাধারণ মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নামে বানোয়াট ভিডিও করে ভিত্তিহীন কথা বার্তা অপপ্রচার করেন। কুরবান নগর ইউনিয়নের মান সম্মান হানি করায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। মানবন্ধণের ভিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রচার হওয়ার পর৷ আগত মানবন্ধনের অংশ গ্রহণ কারীদের বিরুদ্ধে কুরবান নগর ইউনিয়নের অনেক সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন নিজের স্বার্থ হাসিলের জন্য, ও চেয়ারম্যানের বিরুদ্ধে লাগার জন্য এ মানববন্ধন করেছেন তারা। এলাকাবাসী জানিয়েছে ত্রাণ সহায়তা ও কৃষি কার্ড বিতরণে দলীয় নেতাকর্মী তালিকা করে বন্টন কার্য পরিচালনা করেছেন। কিন্তু ওরা প্রতিহিংসার অনলে পরে আমাদের চেয়ারম্যান সাহেব ও ইউপি মেম্বারদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
এই সমস্ত কুচক্রী মহলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৬ নং ওয়ার্ড সদস্য মন্নান মিয়া জানান, আমাদের কুরবান নগর ইউনিয়নের চেয়ারম্যান তিনি সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইউনিয়নের ত্রান বিতরন থেকে শুরু করে সব উন্নয়ন মূলক কাজে আমাদের সকল ইউপি সদস্যদ সহ এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে বিতরন করেন। গত বৃহ¯পতিবারে আমাদের ইউনিয়ন পরিষদের সামনে যে হট্টগোলটি হয়েছে তা আসলেই একটি সাজানো নাটক।

কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত বলেন, আমি ও আমার পরিষদ সম্পর্কে এলাকার ছোট-বড় সবাই অবগত। আমি অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি একজন মানুষ, আমার ও সামান্য ত্রুটি থাকতেই পারে। তার পরে ও আমি আমার সাধ্যে অনুযায়ী আমার ইউনিয়নের আপামর জনতার জন্য কাজ করে যাচ্ছি। বৃহ¯পতিবার আমাদের ইউনিয়নের সামনে যে বিষয়টি হয়েছে আসলেই পরিতাপের। আমি আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্যদ সহ এলাকার দলীয় নেতাকর্মীগণ তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে কার্ড বিতরণ করি । উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ সকলেই অবগত। কিন্তু জাতির বিবেকে সাংবাদিক ভাইদের দিয়ে আমি ও আমার পরিষদের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।