সিলেটে স্ত্রীর ছবি এআই দিয়ে এডিট করে অপপ্রচার ,কে এই জালাল হোসেন ?
Sylheter samachar24
প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন /
০
স্টাফ রিপোর্টার : এআই দিয়ে ছবি এডিট করে অপপ্রচার করার অভিযোগে ১২ জুন ২০২৬ ইংরেজি (এসএমপি) মোগলাবাজার থানায় সরিফা খাতুন পপি বাদী হয়ে স্বামী জালাল হোসেন এর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয় জালাল হোসেন (২৮), পিতা-মোঃ মুহিবুর রহমান, মাতা-মোছাঃ বেদানা বেগম,গ্রাম সালামপুর, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বাদীর বিবাহের পর হইতে বিবাদী বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করিয়া আসছে। ভয়ভীতি দেখিয়ে বাদীর থেকে নগদ পয়সা লুটে প্রবাসে চলে যায়। ৫ জুন ২০২৬ ইংরেজি প্রবাস থেকে দেশে ফিরে সে বাদীর সঙ্গে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও গোপন ভিডিও ব্যবহার করিয়া বিভিন্নভাবে ব্ল্যাকমেইল ও হয়রানি করিতেছে ।
এছাড়াও জালাল হোসেন বাদীর’ বিবাহিত মেয়ের ছবি সংগ্রহ করিয়া বিভিন্ন নামে পরিচালিত ফেসবুক আইডির মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করিয়া বিকৃত ও আপত্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও অপপ্রচার চালাইতেছে, যাহার ফলে ভুক্তভোগীর পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হইতেছে। গত ০৬/০৬/২০২৬ ইং তারিখ আনুমানিক সকাল ০৭:০০ ঘটিকার সময় বিবাদী বাদীর বসতবাড়িতে আসিয়া ভয়ভীতি প্রদর্শন করিয়া বাড়ির গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং ব্যবহৃত মোবাইল সিম তাহার হেফাজতে লইয়া যায়।
পরবর্তীতে ০৮/০৬/২০২৬ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় বিবাদী মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় অবস্থিত বাদীর নিজ বসতবাড়িতে আসিয়া তাহার সঙ্গে লইয়া যায়।
বাদীনিকে তাহার বাড়িতে অবস্থানকালে তাহার অস্বাভাবিক ও হুমকিমূলক কার্যকলাপ প্রত্যক্ষ করিয়া ০৯/০৬/২০২৬ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় পুনরায় নিজ বসতবাড়িতে ফিরে আসেন । এরপর হইতে বিবাদী তাহার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৫৬-২৯৩৯৬৭ ও ০১৭৪৬-৮৭৭৬৬৭ হইতে বাদীনিকে ও তার পরিবারের সদস্যদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি প্রদান করিয়া আসিতেছে। একইসঙ্গে সে বাদীনির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ দলিলপত্র নষ্ট করিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করিতেছে।
সর্বশেষ গত ১২/০৬/২০২৬ ইং তারিখ বিকাল ০৫:৫৯ ঘটিকার সময় বিবাদীর ব্যবহৃত মোবাইল নম্বর সংযুক্ত ইমো আইডি হইতে বাদীর ব্যবহৃত মোবাইল নম্বরে ভিডিও কল করিয়া প্রায় ১ মিনিট ২০ সেকেন্ড কথা বলিয়া বাদীনিকে প্রাণনাশের হুমকি প্রদান করে এই বলে যে, “রাতে তোর বাড়িতে ঢুকে তোকে ও তোর ছেলে-মেয়েদের সুযোগমতো জবাই করে প্রবাসে চলে যাবে।
উক্ত হুমকির কারণে বাদীনি ও তার পরিবারের সদস্যগণ চরম নিরাপত্তাহীনতা, আতঙ্ক ও ভীতির মধ্যে দিনযাপন করিতেছে। সাধারণ ডায়েরি তদন্ত অফিসার এসআই হারিস আহমেদ এর সাথে যোগাযোগ হলে
তিনি জানান – সাধারণ ডায়েরিতে উল্লেখিত বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
আপনার মতামত লিখুন :