শিমুলবাক ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাধারণ মানুষ চায় সালেহ আহমেদ’কে


Sylheter samachar24 প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন /
শিমুলবাক ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাধারণ মানুষ চায় সালেহ আহমেদ’কে

শিমুলবাক ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাধারণ মানুষ চায় সালেহ আহমেদ’কে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

 

আসন্ন শিমুলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিমুলবাক ইউনিয়নের বিভিন্ন এলাকাজুড়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই ধারাবাহিকতায় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন শিমুলবাক ইউনিয়নের কুতুবপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক, ছালেহ আহমদ।

 

শিক্ষা জীবনের পাশাপাশি তিনি সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। শিমুলবাক ইউনিয়নের বিভিন্ন সামাজিক উদ্যোগ, জনকল্যাণমূলক কার্যক্রম এবং ও উন্নয়ন মুলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একজন জনপ্রিয় জননেতা হিসেবে পরিচিতি দিয়েছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ছালেহ আহমদ বলেন “আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণ চাইলে আমি তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে আসন্ন শিমুলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ছালেহ আহমদকে নিয়ে ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। তাঁর সমর্থকরা আশা করছেন, জনগণের সেবা ও উন্নয়নের ধারাবাহিকতায় তিনি আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।

চেয়ারম্যান প্রার্থী ছালেহ আহমদ আরো, বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হবে বলে আশাবাদী, শান্তিগঞ্জ তথা অন্যান্য ইউনিয়নের চাইতে আমাদের শিমুলবাক ইউনিয়ন অবহেলিত,। শিমুলবাক ইউনিয়ন বাসী নানান সমস্যার মাঝে রয়েছেন। স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই ইউনিয়নের সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই ইউনিয়নে। , এই এলাকার মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী শিমুলবাক ইউনিয়নের মানুষজন আমাকে তাদের সন্তান ভেবে সেবা করার সুযোগ করে দিবেন। আমি শিমুলবাক ইউনিয়নের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ জনবান্ধব আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো । এখানে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে, যেখানে ধনী ও গরীবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে সমান। আমার বাসস্থান, আমার ইউনিয়ন । আমার দায়িত্ব, এর উন্নয়ন আমাদের সম্মিলিত অঙ্গীকার।