
বিৃটেনে স্হানীয় সরকার নির্বাচনে দুই বাঙ্গালী মেয়র লুৎফুর রহমান ও ফরহাদ হোসেনের বিজয়,বাঙ্গালী কমিউনিটিতে আন্দন্দের বন্যা
মোহাম্মদ হারুন মিয়া ,যুক্তরাজ্যঃ-
বিৃটেনের পূর্ব লন্ডনে অবস্হিত টাওয়ার হ্যামলেট বরো কাউন্সিল, গত ৭ই মে স্হানীয় সরকার নির্বাচনে বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বরো ছিল বিৃটেনের মেইনষ্টিম রাজনৈতিক সংগঠন লেবার পার্টির ধখলে ।অধিকাংশ মেয়র , কাউন্সিলার ছিল লেবার পার্টির । লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টাওয়ারহ্যামলেটস বরো বিগত কয়েক বৎসর যাবত নতুন রাজনৈতিক দলএস্ফায়ার পার্টির বলিষ্ঠ নেতৃত্বের কাছে ধরাশায়ী এবং নতুন রাজনৈতিক পার্টি এস্ফায়ার পার্টির নেতৃত্বে মূল দায়িত্বে রয়েছেন বাংলাদেশের সিলেটের সন্তানরা ।
বিৃটেনের রাজনৈতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হয়ে উঠলো বাংলাদেশের নাম, আর সেই গৌরবের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের প্রিয় সিলেট।জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের দুইটি গুরুত্বপূর্ণ কাউন্সিলে মেয়রের দায়িত্ব পেলেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত নেতা।গর্বের বিষয় হলো—তারা দুজনেই সিলেট জেলার সন্তান।
অধিকাংশ কাউন্সিলার যারা নির্বাচিত হয়েছেন তাঁরাও বাঙ্গালী সিলেটি ।
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান।তিনি আস্পায়ার পার্টি থেকে বিজয় অর্জন করে আবারও জনগণের আস্থা অর্জন করেছেন।
অন্যদিকে নিউহাম কাউন্সিলে ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন।মূলধারার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়ে তিনি নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।
এটি শুধু দুইজন ব্যক্তির বিজয় নয়—এটি পুরো সিলেটবাসীর গর্ব, পুরো বাংলাদেশের সম্মান।
আপনার মতামত লিখুন :