দাওয়াতে দ্বীন ই হোক আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ——মুফতি তাজুল ইসলাম


Sylheter samachar24 প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন /
দাওয়াতে দ্বীন ই হোক আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ——মুফতি তাজুল ইসলাম

দাওয়াতে দ্বীন ই হোক আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ——মুফতি তাজুল ইসলাম

মোহাম্মদ হারুন মিয়া,যুক্তরাজ্যঃ-

গত ৪ঠা মে, রোজ- সোমবার নগরীর আস্টনস্থ দারুস সুন্নাহ হল রুমে মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফিজ মনজুর আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য নর্থের সভাপতি, দারুস সুন্নাহ একাডেমির পরিচালক- মুফতি তাজুল ইসলাম। তিনি বলেন- দাওয়াতে দ্বীনকে জিন্দা করা ছাড়া ইহকালীন ও পরকালীন কল্যাণ মুক্তি উম্মাহের জন্য সম্ভব নয়। এই জন্যে আমাদের দৈনিক কাজের একটা অংশ হোক দ্বীনের জন্য ব্যায় করা, দ্বীনে ইলাহীকে সমুন্নত রাখা।

বিষয় ভিত্তিক দারসুল কোরান পেশ করেন- নর্থের সেক্রেটারি, মাওলানা এনামুল হাসান সাবির।

এতে উপস্থিত ছিলেন-সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, যুব সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম, অফিস সম্পাদক হাজী আব্দুস শহীদ।

অন‍্যান‍্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শাকির হুসাইন, আস্টন শাখা সভাপতি হাজী তারেকুর রাজা চৌধুরী, হ‍্যান্ডসওয়ার্থ শাখা সভাপতি হাজী হান্নান উল্লাহ, হাজী ফারুক মিয়া, খলিলুর রহমান, মুহাম্মদ সাইফুল্লাহ, হাফেজ মন্জুর আহমদ, হাজী রুস্তম আলী, হাজী সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাজী নজরুল ইসলাম , মুহাম্মদ নজরুল ইসলাম, হাজী আইয়ুব মিয়া, ক্বারী আলী আমজাদ, মুহাম্মদ সায়েদ আলী প্রমুখ।