মিলান লম্বারর্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


Sylheter samachar24 প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ন /
মিলান লম্বারর্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সামছুজ্জামান লিকছন,ইটালী থেকেঃ-

প্রবাসের মাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। মিলান লম্বারর্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে ২৬শে মার্চ উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলান লম্বারর্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান মালিথা। অনুষ্ঠান পরিচালনা করেন মিলান লম্বারর্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হানিফ শিপন।
আলোচনা সভায় টেলি কনফারেন্স মাধ্যমে বক্তব্য দিয়েছেন ইতালি আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন। উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন- মিলান লম্বারর্দদিয়া আওয়ামী লীগের প্রবিন মুরুব্বি সিরাজ খালাসি।
যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রহমান, জামিল আহমেদ, আনোয়ার হোসেন ভূইয়া । সম্মানিত সদস্য রিপন খান।
দপ্তর সম্পাদক মহিবুল ইসলাম। সদস্য ইব্রাহিম আলী, মোশারফ হোসেন, হাবিবুর রহমান, হামিম আহমেদ, রুপম, মাসুদ আহমেদ, মিলান লম্বারর্দিয়া যুব লীগের সালাউদ্দিন আহমেদ রিপন,
শামসুজ্জামান লিকছন, সিরাজুল ইসলাম নিজাম উদ্দিন, রুবেল,ইতালি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মাদ, সাংগঠনিক সম্পাদক মেসবাউল হক মোহিত যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ স্বরন, ক্রিড়া সম্পাদক মোঃ রিপন সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন,
১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু করে মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে অর্জিত হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রবাসে বসেও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব। তারা সকলকে অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।