বার্মিংহামে সহকারী হাই কমিশনের সাথে খেলাফত মজলিশ নেতৃীবৃন্দের সৌজন্য সাক্ষাত


Sylheter samachar24 প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন /
বার্মিংহামে সহকারী হাই কমিশনের সাথে খেলাফত মজলিশ নেতৃীবৃন্দের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদকঃ-

বার্মিংহামে বাংলাদেশি নতুন এসিসটেন্ট হাই কমিশনার সুজন দেবনাথের দাওয়াতে তাঁর অফিসে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম।

সাথে ছিলেন সহসভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব এনামুর রহমান, সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবির,সহকারী সেক্রেটারি ও বার্মিংহামের সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল ইসলাম ও বার্মিংহামের বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল।

তাছাড়া ছবিতে উপস্থিত আছেন- প্রথম সচিব ও দূতালয় প্রধান- মুছাম্মত হামিদা খাতুন, সহকারী প্রথম সচিব- রাহাত আহমেদ ও দ্বিতীয় সচিব- ওমর বিন হাদি।

মতবিনিময় সভায় কমিউনিটির বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তিনি ও সবার সহযোগিতা কামনা করেন।