খেলাফত মজলিস বার্মিংহাম’র নির্বাহী বৈঠক অনুষ্ঠিত


Sylheter samachar24 প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ন /
খেলাফত মজলিস বার্মিংহাম’র নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

খেলাফত মজলিস বার্মিংহাম’র নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

মোহাম্মদ হারুন মিয়া,যুক্তরাজ্যঃ-

গত ৬ই এপ্রিল, রোজ- সোমবার নগরীর আস্টনস্থ দারুস সুন্নাহ হল রুমে মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফিজ ফখরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য নর্থের সেক্রেটারি, মাওলানা এনামুল হাসাব সাবির। তিনি সত্য ও সততার পথে নিয়োজিত থেকে জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের প্রতি সবাইকে গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নর্থের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল ইসলাম।

বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন- সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুশ শাকুর এবং দারসুল কোরান পেশ করেন- বায়তুল মাল সম্পাদক, মাওলানা ইউসুফ বিন আকিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সম্পাদক আলহাজ্ব আব্দুস শহিদ, আলহাজ্ব হান্নান উল্লাহ, হাজী আইউব মিয়া, হাজী সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাজী নজরুল ইসলাম, হাজী সাইফুল্লাহ, হাজী আলতাফুর রহমান, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ সায়েদ আলী,প্রমুখ।