

মোহাম্মদ হারুন মিয়া,যুক্তরাজ্যঃ-
পুরনো বছরের সকল গ্লানী মূছে ফেলে উৎসবমূখর পরিবেশে বরণ করেছে বিলেতের দ্বিতীয় বৃহত্তম শহর বাঙ্গালী অধ্যুষিত বার্মিংহামের সংস্কৃতিমনা বাঙ্গালীরা ।
বাঙ্গালী কমিউনিটির নানা নেতৃীবৃন্দ, সংস্কৃতিমনা বিপুল সংখ্যক নারী,পুরুষ, নতুন প্রজন্মের শিশু,কিশোর এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের উপস্হিতিতে বাঙ্গালীদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ যৌথভাবে আয়োজন করে হৃদমার্চ,ল্যাগেছি মিডলেন্ডস ও বাংলাদেশ আর্টিস্ট ডেভেলাপমেন্ট এজেন্সি (বাধা)
ধর্ম,বর্ণ,নির্বিশেষে চিরচেনা আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রঙীন পোশাক পরে, রং বেরংঙ্গের বর্নীল নানান সাজে সজ্জিত হয়ে শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষেরা ঢাক ঢোল ,বাদ্য যন্ত্র ও ব্যানার প্যেষ্টোন হাতে নিয়ে নান্দনিক এক মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেন ।
নগরীর SOHO রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নান্দনিক এই শুভা যাত্রাটি বার্মিংহামের SOHO হাউজ মিউজিয়াম প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় ।
বাঙ্গালীত্বের ষোলআনা ছোঁয়ায় ভরপুর পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বর্ষবরণের কালজয়ী গান “এসো হে বৈশাখ, গানের মধ্য দিয়ে বর্ষবরনের সূচনা হয় ।
বর্নীল এই অনুষ্ঠানে বর্ষবরনের গান,কবিতা আবৃত্তি ,বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে আকর্ষনীয় ধামাইল আর নৃত্যের তালে তালে, লোকজ সংগীতের সুরের মুরচনায় নেচে, গেয়ে, আনন্দ উল্লাসে, সংস্কৃতিমনা বাঙ্গালীরা কাটিয়ে দেন পুরো একটি দিন ।
আপনার মতামত লিখুন :