
খেলাফত মজলিস বার্মিংহাম’র ঈদ পুনর্মিললী সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ-
মাসব্যাপী সিয়াম সাধনার পর ২০ শে মার্চ, পহেলা শাওয়াল, রোজ শুক্রবার যুক্তরাজ্যে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়।
মাহে রামাদানে খেলাফত মজলিস নেতৃবৃন্দ একে ওপরের খোজ খবর নেন এবং সুস্থ্যতার সহিত সিয়াম সাধনার জন্য মহান রবের তাওফিক কামনা করেন।
ঈদ পরবর্তী রবিবার, ২২ শে মার্চ আস্টনস্থ দারুস সুন্নাহ হলে- মাওলানা আ.ফ.ম শুয়াইব’র সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আহমেদ হুসাইনের সঞ্চালনায় এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও ইউরোপ জোনের সহকারী ক্বারী আব্দুল মুকিত আজাদ। তিনি ঈদের আনন্দের মাঝে বিশ্বব্যাপী মজলুম মুসলমানদের কথা উল্লেখ করে বলেন- খেলাফত আলা মিনহাজিন নুবুয়্যাহ প্রতিষ্ঠা না হলে উম্মাহের মধ্যে প্রত্যাশিত ভাতৃত্ববোধ জাগ্রত হবে না, তিনি বিশ্বের মজলুমানের পক্ষে কথা বলতে মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান।
সভাপতি আ.ফ.ম শুয়াইব বলেন- আমরা একে ওপরের খোজ নিয়েছি। রামাদানে সময় স্বল্পতার ধরুন সাক্ষাৎ না হলে ও হৃদ্যতা ছিল আমাদের মধ্যে ঠিক আগের মতোই। ঈদ পুনর্মিলনী যেনো আমাদের কাজকে বেগবান করে তুলে, সেই প্রত্যাশা সবার প্রতি থাকলো।
সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুশ শাকুরের তেলাওয়াতে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থের সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা সাইফ রহমান, সংগঠনের বার্মিংহাম শাখার সহ সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, অফিস সম্পাদক আলহাজ্ব আব্দুস শহীদ, মুহাম্মদ সায়েদ আলী, মুহাম্মদ সাইফ উল্লাহ, মুহাম্মদ মাহফুজুর রহমান,হাজী রুস্তম আলী প্রমুখ।
আপনার মতামত লিখুন :