দিরাইয়ে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা


Sylheter samachar24 প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন /
দিরাইয়ে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

দিরাইয়ে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

দিরাই প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে বাজারের স্কুল মার্কেটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে আশপাশের লোকজন ও ফায়াস সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে প্রথমে রজনীগঞ্জ বাজারে স্কুল মার্কেটে ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে আগুন লাগে। পরে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস, শাহজাহান মিয়ার মুদি দোকানসহ বিভিন্ন দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রন করে। আগুনে ৬ দোকানের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

 

দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ৬ টি দোকানের ৪০-৫০ লাখ মালামাল ক্ষতি হতে পারে।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বুধবার রাতে রজনীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি, কেউ কোন অভিযোগ করেনি।