
সাবেক ছাত্র নেতা শেখ গোলাপ মিয়া ৩১ বছর পর দায়িত্ব পেলেন (জাগপা)
সহ আন্তর্জাতিক সম্পাদক পদে
নিজস্ব প্রতিবেদকঃ-
শেখ গোলাপ মিয়া ১৯৯৪ সালে রাজপথের মিছিলের মাধ্যমে সিলেট জেলা জাগপা ছাত্রলীগের কর্মী হন ১৯৯৭ সালের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ বিরোধী আন্দোলনে অন্যতম সদস্য হিসেবে জেলা জাগপা ছাত্রলীগের ভূমিকা রাখেন ২০০০ সালে সিলেট জেলা সদস্য ও সিলেট জেলা যুব জাগপা দায়িত্ব পালন করেন
২০১২ সালে যুব জাগপা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ২০১৪ সালে কেন্দ্রীয় কাউন্সিলের যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০১৭ সালে জাগপা গ্রীস শাখার প্রথম সভাপতি নির্বাচিত হন ২০১৮ সালে যুব জাগপা কেন্দ্রীয় কাউন্সিলর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০১৮ সংসদ নির্বাচনের জাগপার কাছ থেকে সুনামগঞ্জ (৩) আসনে মনোরম কিনেন ২০২২ সালের যুব জাগপা কেন্দ্রীয় কাউন্সিলে সহ-সভাপতি নির্বাচিত হন ২০২৪ সালে দ্বিতীয় বারের জাগপা গ্রীস শাখার সভাপতি নির্বাচিত হন, ২০২৫ সালে জাগপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্বপান
উল্লেখ্য যে,শেখ গোলাপ মিয়া সুনামগন্জ জেলার শান্তি গঞ্জ উপজেলা
পশ্চিম বীরগাও ইউনিয়নের উপ্তির পাড় গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ।
শেখ গোলাপ মিয়া’র দাদা বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব মরহুম তালুকদার শেখ আবাদ উল্লাহ , পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ মাহমুদ মিয়া ।
মরহুম মাহমুদ মিয়া’র৫ ছেলে ও ৩ মেয়ে ।
শেখ গোলাপ মিয়া পিতার চতুর্থ সন্তান ।
বর্তমানে স্হায়ীভাবে গ্রীসে বসবাস করছেন ।
প্রবাসে বসবাস করলেও প্রতিনিয়ত মা-মাটি মানুষের টানে মাতৃভূমির জন্যে সবসময় কাজ করে যাচ্ছেন ।
সাবেক ছাত্রনেতা শেখ গোলাপ মিয়া দাদা ও পিতার ন্যায় সারাজীবন সমাজের অসহায় মানুষের জন্যে কাজ করার কথা ব্যাক্ত করেন ।
শেখ গোলাপ মিয়া সমাজের অসহায় মানুষের জন্যে সাহায্যের হাত প্রসারিত করার জন্যে সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন ।
আপনার মতামত লিখুন :