লতিফিয়া ক্বারী সোসাইটি দিরাই উপজেলা শাখার বার্ষিক হিসাব ও আলোচনা সভা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন


Sylheter samachar24 প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ২:৩২ অপরাহ্ন /
লতিফিয়া ক্বারী সোসাইটি দিরাই উপজেলা শাখার বার্ষিক হিসাব ও আলোচনা সভা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন

লতিফিয়া ক্বারী সোসাইটি দিরাই উপজেলা শাখার বার্ষিক হিসাব ও আলোচনা সভা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন

মোঃনাছির উদ্দিন সিনিয়র রিপোর্টার দিরাই সুনামগন্জঃ-

গত ১৮ জুলাই ২০২৬ ইংরেজী, রোজ শনিবার, সকাল ১১:০০ ঘটিকায় লতিফিয়া ক্বারি সোসাইটি, দিরাই উপজেলা শাখার বার্ষিক হিসাব ও আলোচনা সভা কাজী মাও নুরুল আজিজ চৌঃ সাহেবের দিরাই থানা মসজিদের পাশে কাজী অপিসে অনুষ্টিত হয়।
​উক্ত সভায় সভাপতিত্ব করেন লতিফিয়া ক্বারি সোসাইটি দিরাই উপজেলা শাখার সম্মানিত সভাপতি, মাওলানা হারুনুর রশিদ সাহেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক জনাব মাওলানা ছানুওয়ার হোসাইন ইমন।
​সভার শুরুতেই পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে অত্যন্ত হৃদয়গ্রাহী কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন ক্বারি সাগর আহমদ।
​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন:গন মানুষের সংগঠন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ দিরাই উপজেলার সভাপতি ও অত্র সোসাইটির সহ সভাপতি মাওঃক্বারী মোঃনাছির উদ্দিন সিদ্দিকি। বক্তব্য রাখেন
@ কারি জুবায়ের আহমদ, সাবেক সভাপতি বাংলাদেশ আন্জুমানে তালামিযে ইসলামিয়া দিরাই উপজেলা শাখা।
@ কারি আব্দুর রসিদ চৌঃ সাবেক সভাপতি বাংলাদেশ আন্জুমানে তালামিযে ইসলামিয়া দিরাই উপজেলা শাখা।
@ মাও মনসুর আহমেদ, সহ সভাপতি বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া দিরাই উপজেলা শাখা।
@ মাও মাসহুদ আহমদ, প্রধান শিক্ষক বোয়ালিয়া বাজার ইবতেদায়ী মাদ্রাসা। @. কারি আখলাকুর রহমান, কোষাধ্যক্ষ, লতিফিয়া ক্বারি সোসাইটি দিরাই উপজেলা শাখা @ ,মুফতি আনোয়ার হুসেন চৌঃ প্রধান শিক্ষক রাজনগর ইবতেদায়ী মাদ্রাসা।
@ মাও তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক লতিফিয়া ক্বারি সোসাইটি দিরাই উপজেলা শাখা।
@, কারি শাব্বির আহমদ, সহকারী শিক্ষক রায়বাঙ্গালী শাহজালাল রহ দাঃ মাদ্রাসা।
@মাওঃ ক্বারী আব্দুস সালাম অপিস সম্পাদক লতিফিয়া ক্বারী সোসাইটি দিরাই উপজেলা শাখা। ​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, তালামীজে ইসলামিয়া দিরাই উপজেলার নেতৃবৃন্দ।
​বক্তাগণ ইলমে কিরাত ও দীনের নানামুখী খিদমতকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আদর্শ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
​পরিশেষে লতিফিয়া ক্বারি সোসাইটি দিরাই উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা হারুনুর রশিদ সাহেব তাঁর মূল্যবান সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।