দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী


Sylheter samachar24 প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন /
দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী

দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ চমৎকার সাফল্য অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী ফাইযা হাসনাত চৌধুরী। সদ্য ঘোষিত ফলাফলে সে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করেছে।
ফাইযা হাসনাত চৌধুরী দিরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ শিক্ষা নিকেতন থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

মেধাবী এই শিক্ষার্থীর পৈতৃক নিবাস দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রনভূমি গ্রামে হলেও, জন্মসূত্রে সে দিরাই পৌরসভার ০৯ নং ওয়ার্ডের মাদানি মহল্লা এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছে। তার পিতা আবুল হাসনাত চৌধুরী (রুমি) দিরাই বাজারের একজন বিশিষ্ট ও পরিচিত ব্যবসায়ী।

ফাইযার এই গৌরবময় সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে তার পরিবার, বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে। মেয়ের এই অনন্য কৃতিত্বে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে তার পিতা আবুল হাসনাত চৌধুরী (রুমি) মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষকমণ্ডলীর সঠিক দিকনির্দেশনা এবং ফাইযার কঠোর অধ্যবসায়ের ফলেই এই গৌরবজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তারা ফাইযার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।