
তুমি আজ পাশে নেই
সরদার শাহরিয়ার হাসান
প্রণয় লীলাতে দিবস রজনী
চিত্ত মত্ত ছিল সুখেতে সজনী।
অনুপম সুখ ভুলে তুমি হায়!
বাঁধা পড়ে আছো আন বাহু ছায়।
প্রণয়িনী তুমি পাশে নেই আজ
হৃদ মধুপুরী ছল কারুকাজ।
তোমার ছলনে হেমলক পানে
পবিত প্রণয় গেছে অনি মনে।
তোমার প্রণয়ে ছিলাম বিভোর
খন্ডিত প্রণয়ে আজ বহুদূর।
তোমাতে আমাতে আজ ব্যবধান
তোমার কর্মেতে সুখ তিরোধান।
প্রগলভ সুখে আমাতে বিমূখ
তোমার লোভেতে হারিয়েছি সুখ।
নিয়েছো কেড়ে আমার আমোদ
প্রতি পদে আছো সুখেতে প্রমোদ।
অনুক্ষণ থাকো অবিরল সুখে
এ প্রনাশ ব্যথা থাক মোর বুকে।
আপনার মতামত লিখুন :