দিরাই জগদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশায় -চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমদ


Sylheter samachar24 প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন /
দিরাই জগদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশায় -চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমদ

দিরাই জগদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশায় -চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমদ

মোঃ বদরুজ্জামান বদরুল,
দিরাই প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রুবেল আহমদের নাম এলাকায় আলোচনায় রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও সামাজিক আড্ডায় এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রুবেল আহমদের প্রার্থিতা নিয়ে ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার প্রতি আলাদা আগ্রহ দেখা যাচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, জগদল ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার মান উন্নয়নের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। সেই প্রেক্ষাপটে রুবেল আহমদকে ঘিরে তারা আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন।
প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রার্থী মো. রুবেল আহমদ বলেন,
“আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে। জগদল ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও তরুণ সমাজের উন্নয়নে কাজ করব।”
তবে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হওয়ায় জগদল ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। ফলে শেষ পর্যন্ত ভোটের মাঠের প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, তা নির্ভর করবে রাজনৈতিক সমীকরণ ও নির্বাচনী পরিবেশের ওপর।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই প্রার্থীদের জনসংযোগ ও ভোটারদের সমর্থন অর্জনের প্রতিযোগিতা আরও তীব্র হবে।