

মোহাম্মদ হারুন মিয়া,যুক্তরাজ্যঃ-
দল-মত নির্বিশেষে বাঙালীসহ বিপুল সংখ্যাক মাল্টিকালচারাল কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দরা মাহফিলে শরিক হন l
মাওলানা হুসামুদ্দীন আল-হুমাদীর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া ইফতার পূর্ব আলোচনা সাংবাদিক লোকমান হোসেন কাজী ও সাংবাদিক আহমেদ কবীর এর যৌথ সণ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লজেলস ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলার পদ প্রার্থী একাউন্টেন্ট মোহাম্মদ তাজ ঊদ্দীন ।
সৎ, যোগ্য, মেধাবী এবং কমিউনিটির গ্রহনযোগ্য ব্যক্তিত্ব একাউন্টেন্ট মোহাম্মদ তাজ উদ্দীন এর সমর্থনে ইফতার পূর্ব আলোচনা সভায় কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সরব উপস্হিতিতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বুধবার লজেলস এর সেন্ট ফ্রান্সেস সেন্টারে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক কাউন্সিলার নেওয়াজ আলী , কমিউনিটি নেতা ফয়জুর রহমান এম.বিই , আলহাজ্ব খসরু খাঁন , সৈয়দ জমসেদ আলী , আব্দুল ওয়াদুদ,শেখ মোহাম্মদ মনির ,ওয়াহিদুর রহমান , বিঅন টিভি হেড অব প্রোগ্রাম সাংবাদিক রিয়াদ আহাদ ।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , সাংবাদিক সংগঠনের নেতৃীবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল ইসলাম , দৈনিক তৃতীয় মাত্রা যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ হারুন মিয়া , বার্মিংহাম দিরাই এ্যাডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’র সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু, কোষাধ্যক্ষ জুয়েল আহমেদ , সাবেক সাধারণ সম্পাদক শাহ্ কামাল , মাহমুদুল হক প্রমূখ।
স্বতন্ত্র কাউন্সিলার প্রার্থী একাউন্টেন্ট মোহাম্মদ তাজ উদ্দীন কমিউনিটির ৩০০ শতাধিক নারী পুরুষের ইফতার মাহফিলে উপস্হিতিতে কৃতজ্ঞতা জানিয়ে বলেন আগামী ৭ই মে স্হানীয় কাউন্সিল নির্বাচনে আমাকে আপানাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দান করুণ এবং আয়োজক লজেলস কমিউনিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান ।
আপনার মতামত লিখুন :