দিরাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী পাবেল হাসান সবার আশীর্বাদ ও দোয়া প্রত্যাশী

Sylheter samachar24 প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন /
দিরাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী পাবেল হাসান সবার আশীর্বাদ ও দোয়া প্রত্যাশী

দিরাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী পাবেল হাসান সবার আশীর্বাদ ও দোয়া প্রত্যাশী

নিজস্ব প্রতিবেদকঃ-

আসন্ন দিরাই পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন পাবেল হাসান। তিনি জানান, নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডের সকল সমস্যা চিহ্নিত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ডিজিটাল স্মার্ট ওয়ার্ড গঠনে কাজ করবেন।
পাবেল হাসান বলেন, “ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। জনগণের সহযোগিতা পেলে একটি মডেল ওয়ার্ড হিসেবে ৬ নং ওয়ার্ডকে গড়ে তুলতে চাই।”
তিনি আরও জানান, তরুণদের সম্পৃক্ত করে প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সমস্যার দ্রুত সমাধানে কাজ করবেন। এজন্য তিনি ওয়ার্ডবাসীর আশীর্বাদ /দোয়া  ও সমর্থন কামনা করেছেন।