দিরাই এ্যাডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম, ইউকের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন


Sylheter samachar24 প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন /
দিরাই এ্যাডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম, ইউকের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

দিরাই এ্যাডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম, ইউকের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মোহাম্মদ হারুন মিয়া, যুক্তরাজ্যঃ-

বিৃটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বাঙ্গালী অধ্যষিত বার্মিংহাম শহরের আস্টনে অবস্হিত স্টার গ্রীল রেষ্টুরেন্টে ৮ই মার্চ রবিবার আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত দিরাইবসীর প্রিয় সংগঠন “দিরাই এ্যাডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম ,ইউকের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার সমাজসেবকবৃন্দ ও সাংবাদিক নেত্রীবৃন্দের উপস্হিতিতে ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়ুশী প্রশংসা করে কমিউনিটির নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন ।

সংগঠনের সভাপতি ছাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলুর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন মিডলেন্ডেস এর কমিউনিটির টেলিভিশন বিওন টিভির সিইও আব্দুল আহাদ চৌধুরী সুমন , বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আইওন টিভি বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বার্মিংহাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিওন টিভি বার্মিংহাম প্রতিনিধি আহমেদ কবীর , জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ হারুন মিয়া ,
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, কোষাধ্যক্ষ জুয়েল আহমেদ, মেম্বারশীপ সম্পাদক কবিরুল রশীদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ কামাল, আব্দুল মালিক , তাজ ঊদ্দীন, মোফাজ্জল হক , রুহিত নন্দী ও ছয়ফুল ইসলাম প্রমূখ ।

পরিশেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল লতিফ জেপির রুহের মাগফেরাত কামনা এবং সংগঠনে প্রতিষ্ঠাতা মেম্বারশীপ সম্পাদক মুজিবুর রহমান বাবুলের রোগমুক্তি কামনা এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি কামনায় মোনাজাত করেন হাফিজ আফছারুল হক ।