খেলাফত মজলিস বার্মিংহাম’র মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত


Sylheter samachar24 প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন /
খেলাফত মজলিস বার্মিংহাম’র মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

খেলাফত মজলিস বার্মিংহাম’র মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

মোহাম্মদ হারুন মিয়া,যুক্তরাজ্যঃ-

গত ৬ ই জুলাই, রোজ- সোমবার, বার্মিংহাম, আস্টনস্থ দারুস সুন্নাহ হল রুমে মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও দারস পেশ করেন সংগঠনের শাখা সহসভাপতি হাফেজ মাওলানা শাহেদ আহমদ।

পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃপ্রেম সংগঠনের কাজকে গতিশক্তি করে যা ইসলামি আন্দোলনের জন্য অতীব জরুরী এক বিষয় উল্লেখ করে প্রধান অতিথি, যুক্তরাজ্য নর্থের সভাপতি, দারুস সুন্নাহ একাডেমির পরিচালক, মুফতি তাজুল ইসলাম আরো বলেন- হিকমত ও উত্তম পন্থায় দাওয়াতের মাধ্যমে এমন সম্পর্ক গড়ে উঠে। অধ্যয়ন, অধ্যাবসায় ও নিয়মানুবর্তিতা মেনে চললে ব্যক্তি জীবনের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক জীবনে ইতিবাচক ভূমিকা পালন করা যায়। আমরা চাই আমাদের ভাইয়েরা সেভাবেই গড়ে উঠবেন। একে ওপরের প্রতি ভালবাসা, দরদ ও দ্বীনি কাজের উপলক্ষই আমাদেরকে ইহকালীন ও পরকালীন জীবনে সম্মানিত করতে পারে।

এতে উপস্থিত ছিলেন-সহ সভাপতি সৈয়দ মইনুদ্দিন ইকবাল, হাফেজ আনোওয়ারুল হক, সহ সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, বায়তুল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, অফিস সম্পাদক হাজী আব্দুস শহীদ, হাফেজ মন্জুর আহমদ, হাজী আবদুল মুছব্বীর, হাজী নজরুল ইসলাম, হাজী তারেকুর রাজা চৌধুরী, মুহাম্মদ নজরুল ইসলাম, ক্বারী আলী আমজদ, মুহাম্মদ সাইফুল্লাহ, মুহাম্মদ সাইদ আলী, প্রমুখ।