দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবার ও ৫০ ভিক্ষুকের মাঝে শীতবস্ত্র বিতরণ


Sylheter samachar24 প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন /
দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবার ও ৫০ ভিক্ষুকের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবার ও ৫০ ভিক্ষুকের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ গোলাম  জিলানী সিনিয়র রিপোর্টার,দিরাইঃ-
সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১০টা ৩০ মিনিটে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি নান্টু দাসের বাসভবনে ৩০০টি শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরবর্তীতে বিকাল ৪টায় দিরাই বাজার এলাকায় আরও ৫০ জন ভিক্ষুকের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আরিফ রব্বানী সোহাগ এবং গীতা পাঠ করেন দয়াময় দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সন্দীপন দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক (শিক্ষা সমিতি) ও দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, জুলাই যোদ্ধা ও সমাজসেবক আতাহার আলী রাহাত এবং সাবেক কাউন্সিলর (৬নং ওয়ার্ড) হিরণ দেবনাথ।
এছাড়াও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম জিলানী, প্রধান আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মাসুম মিয়া ও নান্টু দাস, সাংবাদিক কামরুল হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কোষাধ্যক্ষ কহিনুর মিয়া, দপ্তর সম্পাদক কেপেন্দ্র দাস এবং ত্রাণ বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতায় শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বিভিন্ন সমাজসেবী ও শুভানুধ্যায়ী ব্যক্তি অনুদান প্রদান করেন। এর মধ্যে দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা, দৈনিক সিলেটের সমাচার-এর চেয়ারম্যান, দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা এবং জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা-এর যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ হারুন মিয়া ফাউন্ডেশনের তহবিলে ১০০টি শীতবস্ত্র দান করেন।
এছাড়া ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল ব্যক্তিগতভাবে ১০০টি, জুলাই যোদ্ধা ও সমাজসেবক আতাহার আলী রাহাত ১০০টি, সহ-সভাপতি নান্টু দাস ৪০টি এবং সমাজসেবী সুরত মিয়া ১০টি শীতবস্ত্র প্রদান করেন।
দাতাদের এই মহতী সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দাতার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।